শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডের সুদহার কমানোর প্রত্যাশায় স্বর্ণের দামে নতুন রেকর্ড

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বুধবার স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সে ৪,২০০ ডলার অতিক্রম করেছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

স্পট গোল্ড বুধবার গ্রিনউইচ মান সময় সকাল ১০টা ১৮ মিনিটে ১.৫% বেড়ে প্রতি আউন্স ৪,২০৩.৭৯ ডলারে পৌঁছায়। এর আগে এক পর্যায়ে দাম বেড়ে ৪,২১৭.৯৫ ডলারের রেকর্ড ছোঁয়। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ১.৪% বেড়ে ৪,২২০.২০ ডলারে লেনদেন হয়।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৫৮% বেড়েছে। এর পেছনে কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন— মার্কিন সুদহার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ ক্রয়, ডলারের ওপর নির্ভরতা হ্রাসের প্রবণতা এবং ভূরাজনৈতিক উত্তেজনা।

অ্যাকটিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘মার্কিন সরকারে চলমান অচলাবস্থা, ফেড কর্মকর্তাদের নরম মন্তব্য এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা স্বর্ণের দাম আরও বাড়াতে পারে। মাঝারি থেকে দীর্ঘমেয়াদে ৫,০০০ ডলার পৌঁছানো অসম্ভব নয়।’

বুধবার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যের পর ডলারের মান কমে যায়, যা বাজারে আগামী অক্টোবর ও ডিসেম্বরে দুটি ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমানোর প্রত্যাশা জোরদার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চীনের সঙ্গে কিছু বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থার কারণে তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক নীতিনির্ধারকেরা অনিশ্চয়তায় পড়েছেন।

স্বর্ণ সাধারণত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কিংবা মূল্যস্ফীতির সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয়। বিশ্লেষক সোনি কুমারির মতে, ‘স্বর্ণের বুলিশ প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকবে।’

প্রযুক্তিগতভাবে দেখা যাচ্ছে, স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) ৮৫-এ দাঁড়িয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে— বাজার বর্তমানে ‘ওভারবট’ অবস্থায় রয়েছে।

অন্যদিকে, রুপার দাম ২.৩% বেড়ে প্রতি আউন্স ৫২.৬৪ ডলার হয়েছে, যা মঙ্গলবারের ৫৩.৬০ ডলারের রেকর্ডের কাছাকাছি। প্লাটিনাম ১.২% বেড়ে ১,৬৫৭.০৫ ডলার এবং প্যালাডিয়াম ১.৭% বেড়ে ১,৫৫১.১৮ ডলারে লেনদেন হয়। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়