শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

ট্রাম্পের বক্তব্যের সময় ফিলিস্তিনের স্বীকৃতি চাইলেন ইসরাইলি এমপি, পার্লামেন্টে হট্টগোল (ভিডিও)

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক আইনপ্রণেতা ফিলিস্তিনের স্বীকৃতি চেয়ে প্ল্যাকার্ড তুলে ধরলে কিছুটা হট্টগোল দেখা দেয়। এতে কয়েক মুহূর্তের জন্য বক্তব্য বন্ধ রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বক্তব্য চলাকালে ওই আইনপ্রণেতা 'ফিলিস্তিনকে স্বীকৃতি দিন' লেখা একটা কাগজ তুলে ধরলে কিছুটা হুটোপুটি দেখা দেয়। পার্লামেন্ট স্পিকার আমির ওহানা ওই সদস্যের নাম উচ্চারণ করে বারবার শৃঙ্খলা বজায় রাখার আদেশ দিতে থাকেন। এরমধ্যে ক্ষিপ্রতার সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা কাসসিফকে পার্লামেন্টের বাইরে নিয়ে যান।

advertisement

প্রায় মিনিটখানেক চুপচাপ পুরো বিষয়টি প্রত্যক্ষ করেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রাম্পের কাছে ক্ষমাপ্রার্থনা করেন স্পিকার ওহানা। আইনপ্রণেতা কাসসিফকে নিয়ে যাওয়ার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, খুবই দক্ষতার সঙ্গে সামাল দেওয়া হয়েছে। তার এই কথায় পার্লামেন্টে হাসির রোল পড়ে যায়।

advertisement

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই আইনপ্রণেতা নিজের অবস্থান পরিষ্কার করেন। আয়মান ওদেহ নামের ওই ব্যক্তি বলেন, সাধারণ একটা দাবি জানানোয় তারা আমাকে বের করে দিয়েছে। আমি কেবল ফিলিস্তিনের স্বীকৃতির দাবি জানিয়েছি, যা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের চাওয়া।

তিনি আরও বলেন, এখানে দুটো জাতি বাস করছে আর কেউই এ স্থান ছেড়ে যাচ্ছে না। তাই বাস্তবতা মেনে নিতেই হবে।

advertisement

  • সর্বশেষ