শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ডোনাল্ড ট্রা‌ম্পের অ‌ভি‌যোগ,  কিছু না করেই বারাক ওবামা নোবেল পেয়েছি‌লেন

এল আর বাদল : নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘তীব্র প্রচেষ্টায়’ নিজের পূর্বসূরি বারাক ওবামার কৃতিত্বের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ওবামার বিরুদ্ধে ‘কিছুই না করা’ এবং ‘দেশকে (যুক্তরাষ্ট্র) ধ্বংস করার’ অভিযোগও করেছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন ট্রাম্প। তবে দাবি করেছেন, এসব তিনি এটি কোনো পুরস্কারের জন্য করেননি। --- ঠিকানা

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন যে, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় নোবেল পেয়েছিলেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।
 
২০০৯ সালে ওবামা যখন তার প্রথম মেয়াদের আট মাস পূর্ণ করেন, তখন তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পান। যদিও এ ঘটনা অনেককে হতবাক করেছিল এবং এ নিয়ে নানা আলোচনাও ছিল।
 
ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশকে ধ্বংস করার জন্য তারা ওবামাকে এটা দিয়েছে।
 
তিনি আরও বলেন, আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনও হয়নি। কিন্তু তাদের (নোবেল কমিটি) যা করার তাই করতে হবে। তারা যা-ই করুক না কেন, ঠিক আছে। আমি এটা জানি: আমি পুরস্কারের জন্য এসব করিনি, করেছি কারণ আমি অনেক জীবন বাঁচি‌য়ে‌ছি। এনডিটিভি

  • সর্বশেষ