শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালকবিহীন বিশ্বের দীর্ঘতম মেট্রো এখন সৌদি আরবে

পর্যটন ও আধুনিক অবকাঠামো উন্নয়নে ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো—‘রিয়াদ মেট্রো’। 

গত বছরের ডিসেম্বরে যাত্রা শুরু করা এই স্বয়ংক্রিয় রেলব্যবস্থা এখন শুধু যাতায়াত নয়, বরং পর্যটকদের জন্যও আকর্ষণীয় এক অভিজ্ঞতা হয়ে উঠেছে।

advertisement

১৭৬ কিলোমিটার বিস্তৃত এই মেট্রো প্রকল্পে রয়েছে ছয়টি লাইন ও ৮৫টি স্টেশন, যার মধ্যে চারটি বিশেষভাবে সাজানো হয়েছে দর্শনার্থীদের কথা ভেবে—কাসর আল হোকম, কেএএফডি, এসটিসি ও ওয়েস্টার্ন স্টেশন। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় বাইশ বিলিয়ন মার্কিন ডলার।

নরওয়েজিয়ান স্থাপত্য সংস্থার নকশায় নির্মিত কাসর আল হোকম স্টেশনটি রিয়াদের ঐতিহ্যবাহী কেন্দ্রে অবস্থিত। 

advertisement

সাততলা বিশিষ্ট ও ৪০ মিটার গভীর এই স্টেশনে রয়েছে ইনডোর গার্ডেন, শিল্পকর্ম, শপিং এরিয়া ও আধুনিক সুযোগ-সুবিধা। কেএএফডি স্টেশনকে সজ্জিত করেছে মার্কিন শিল্পী আলেকজান্ডার ক্যালডারের তৈরি ভাস্কর্য। 

এসটিসি স্টেশন তৈরি হয়েছে টুয়াইক পাহাড়ের চুনাপাথর থেকে অনুপ্রাণিত হয়ে, আর ওয়েস্টার্ন স্টেশনটি অবস্থিত আল সুইদি এলাকায়।

advertisement

রিয়াদ মেট্রোতে ব্যবহৃত হয়েছে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ও সৌর শক্তি। ভাড়াও তুলনামূলকভাবে কম—দুই ঘণ্টার যাত্রায় লাগছে মাত্র চার সৌদি রিয়াল (প্রায় এক মার্কিন ডলার)। 

এখানে আলাদা বগিতে পুরুষ, পরিবার ও প্রথম শ্রেণির যাত্রীদের জন্য আসন ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রিয়াদ মেট্রো শুধু শহরের যোগাযোগব্যবস্থাকেই উন্নত করেনি, বরং সামাজিক সংযোগও বাড়িয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন আরও ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন।

রিয়াদ সিটি কমিশনের প্রধান নির্বাহী ইব্রাহিম বিন মুহাম্মেদ আল সুলতান জানান, এই প্রকল্প শহরের চেহারা বদলে দিয়েছে। এটি শুধু পরিবহন নয়, অর্থনীতি, সমাজ ও পরিবেশের উন্নয়নেও বড় ভূমিকা রাখছে।

চালুর পর প্রথম ছয় মাসে এই মেট্রো ব্যবহার করেছেন প্রায় আঠারো মিলিয়ন যাত্রী। ভবিষ্যতে নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। ফলে রিয়াদ মেট্রো এখন সৌদি আরবের নগর আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে।

 

  • সর্বশেষ