শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক: গাজার ভাগ্য নির্ধারণে বিশ্ব তাকিয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সোমবার এ বছর চতুর্থবারের মতো হোয়াইট হাউসে বৈঠকে বসছেন। প্রায় দুই বছরব্যাপী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজার ভবিষ্যৎ প্রশাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে। এই বৈঠকে নির্ধারিত হতে পারে গাজাবাসীর ভাগ্য। পুরো বিশ্ব চেয়ে আছে এই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায়। এমনকি দুই দেশের অটুট সম্পর্কও পরীক্ষার মুখে পড়তে পারে বলে অনেকে ধারণা করছেন। 

ট্রাম্প তার ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে রোববার এক পোস্টে লিখেছেন, ‌‌‌‘মধ্যপ্রাচ্যে মহত্ব কিছু করার সুযোগ রয়েছে এবং স্পেশাল কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বারবার তিনি আরও বলেন, যুদ্ধ শেষ করার সময় এসেছে।

এবার জাতিসংঘে গাজা ও ফিলিস্তিন ইস্যুটি প্রধান আলোচ্য বিষয় ছিল। 

ইতোমধ্যে নেতানিয়াহু ফক্স নিউজ-কে জানিয়েছেন, ইসরায়েল ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে, যাতে নতুন পরিকল্পনা কার্যকর করা যায়। বিভিন্ন ইসরায়েলি এবং পশ্চিমা প্রতিবেদনে জানানো হয়, পরিকল্পনায় বলা হয়েছে, হামাসকে দুই দিনের মধ্যে গাজায় থাকা বাকি ৪৮ বন্দিকে মুক্তি দিতে হবে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত থাকার সম্ভাবনা রয়েছে।

এই পরিকল্পনায় আরও বলা হয়, হামাস যোদ্ধাদের গাজা ত্যাগ করতে দেওয়া হবে বা প্রতিরোধ ত্যাগ করলে তাদের ক্ষমা দেওয়া হবে। দুর্ভিক্ষগ্রস্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য প্রবেশ করতে দেওয়া হবে, কিছু ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েল সামরিক কারাগার থেকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি সেনারা ধীরে ধীরে সরে যাবে।

ফিলিস্তিনের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার থেকে নতুন কোনো প্রস্তাব পাননি, যদিও বলা হচ্ছে, ট্রাম্পের প্রস্তাব দু’দেশকেই পৌঁছে গেছে।

তবে হামাস যুদ্ধ শেষ করার জন্য নতুন প্রস্তাব বিবেচনা করবে বলে জানিয়েছে। তার সশস্ত্র শাখা, কাসসাম ব্রিগেডস সতর্ক করে জানিয়েছে, গাজা সিটিতে দুই ইসরায়েলি বন্দিকে ধরে রাখায় দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ সময় ইসরায়েল স্থল অভিযান এবং আকাশ হামলা বাড়িয়েছে, যা প্রতিদিন ডজনেরও বেশি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করছে এবং এলাকায় ধ্বংস বৃদ্ধি করছে।

বিশ্বব্যাপী ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে জোর দাবি তোলা হচ্ছে, এমনই একটি সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক হতে যাচ্ছে। নেতানিয়াহুর যুদ্ধ বন্ধের বিষয়ে আগ্রহ তেমন একটা না থাকলেও ট্রাম্প যদি তাকে বাধ্য করেন, তবে গাজা যুদ্ধের একটি পরিসমাপ্তি আসবে বলে ধারণা করা হচ্ছে।   সূত্র:  আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়