শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভারতীয় ওয়েবসাইটের স্ক্রিনে লেখা ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ (ভিডিও)

ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও পুলিশের হাজারো ওয়েবসাইট হ্যাক হয়েছে। বাংলাদেশের ওয়েবসাইটে সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়ায় এ হামলার দায় স্বীকার করেছে একদল হ্যাকার।

হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। এসব ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ শিরোনামের ব্যানার ঝুলছে। তাতে প্রদর্শন করা হচ্ছে গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পাশাপাশি শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও লেখা হয়েছে।

ওই সাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের উদ্দেশে অবজ্ঞাসূচক কথাও ছড়িয়ে দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশের কোনো একটি আইটি অবকাঠামো আক্রান্ত হলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে।’ আরও হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘কোন দেশের ওয়েবসাইট সব চাইতে বেশি দুর্বল সেটা সবাই জানে।’

গত কয়েক দিন ধরে ভারতীয় হ্যাকাররা নিয়মিতভাবে বাংলাদেশের ওয়েবসাইটে হামলা চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, এর জবাব হিসেবেই এবার পাল্টা আক্রমণ চালিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।

প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যাকিংয়ের লিংক পোস্ট করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিংকগুলোতে হ্যাকড নোটিশ দৃশ্যমান ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়