শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

থলের বিড়াল বেরিয়ে এলো; স্পষ্ট হলো ইসরায়েল কেন বাশার আল-আসাদকে উৎখাত করেছিল?

এল আর বাদল : বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থার পতনের পর ৯ মাস পেরিয়ে গেছে। গত ৯ মাস ধরে, ইহুদিবাদী ইসরায়েল বারবার বিমান হামলা চালিয়ে সিরিয়াকে লক্ষ্যবস্তু করেছে এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করেছে। 

বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার প্রতিরক্ষা অবকাঠামোর উপর ব্যাপক আক্রমণ চালিয়ে সিরিয়ার ভারী অস্ত্র এবং বিমান শক্তি ধ্বংস করেছে। তারপরও জোলানির অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্ক স্বাভাবিক করার জন্য তেল আবিবের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে। ধারণা করা হচ্ছে পুরনো শত্রু ইসরায়েল এবং সিরিয়া, নতুন করে সংঘাতের পরিবর্তে বরং সম্পর্ক স্বাভাবিক করার পথে রয়েছে। ---- পর্সটু‌ডে

advertisement

আট দশকের বৈরিতার অবসান ঘটিয়ে দামেস্ক এবং তেল আবিব মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল কী লক্ষ্য অর্জন করতে চায়?

ধারণা করা হচ্ছে সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল কিছু ভূ-রাজনৈতিক লক্ষ্য হাসিল করতে চায়।  

advertisement

সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক লক্ষ্য হলো আরব দেশগুলির সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা। 

২০২০ সালের শেষের দিক থেকে আরব দেশগুলি এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত রয়েছে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অপারেশন আল-আকসা ঝড় সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় বিঘ্ন ঘটে। এখন, নেতানিয়াহু সিরিয়ার পরনির্ভরশীল ও দুর্বল সরকারের সুযোগ নিয়ে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। 

advertisement

এছাড়াও, ইসরায়েল আঞ্চলিক সমীকরণগুলিকে নিজের অনুকূলে আনতে এবং তার প্রভাব বিস্তার করতে সিরিয়ার নতজানু সরকারকে ব্যবহার করার চেষ্টা করছে। 

প্রকৃতপক্ষে, ইহুদিবাদী ইসরায়েল যখন সামরিক আক্রমণ চালাচ্ছে এবং নিজেকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, তখন তারা সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে তার আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করারও চেষ্টা করছে। সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল এই বার্তাও দিতে চাইছে যে তারা বিচ্ছিন্ন এবং ঘৃণ্য সরকার নয়।  

সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ইসরায়েলের আরেকটি লক্ষ্য হল পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তির প্রভাব হ্রাস করা। সিরিয়া প্রতিরোধ শক্তিগুলো গুরুত্বপূর্ণ সাহায্যকারী ছিল। কিন্তু বাশার আল-আসাদ সরকারের পতনের সাথে সাথে প্রতিরোধ শক্তির সাথে সংযোগ দুর্বল হয়ে পড়ে, তবে ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তির প্রতি সিরিয়ার জনগণের সমর্থন রয়েছে। 

মূলত সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে ইরান এবং হিজবুল্লাহর মতো আঞ্চলিক খেলোয়াড়দের উপস্থিতি এবং প্রভাব হ্রাস করার চেষ্টা করছে। মোটকথা, ইসরায়েল প্রতিরোধ শক্তির ভূ-রাজনৈতিক প্রভাব হ্রাস করার এবং নিজেদের প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করছে।

উপরোক্ত লক্ষ্যগুলো ছাড়াও, ইহুদিবাদী ইসরায়েল গোলান মালভূমিতে তার দখলদারিত্ব মেনে নিতে সিরিয়ার সরকারের বাধ্য করার চেষ্টা করছে। কিছু সূত্র জানিয়েছে, ইসরায়েল গোলান মালভূমিকে তার অঞ্চল হিসাবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করেছে এবং এর এ বিষয়টিকে অ-আলোচনাযোগ্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। 

অতএব, সিরিয়ার অভ্যন্তরীণ দুর্বল অবস্থার সুযোগ নিয়ে ইসরায়েল এই অঞ্চলে তার অবস্থান স্থিতিশীল করতে, সীমান্ত হুমকি হ্রাস করতে এবং এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে যা সিরিয়াকে নতুন বাস্তবতা তথা ইসরায়েলের আধিপত্য মেনে নিতে বাধ্য করবে।

  • সর্বশেষ