শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের আসল শত্রু কে? জানালেনর নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশের প্রকৃত শত্রু কোনো বিদেশি রাষ্ট্র নয়, বরং বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা।

গুজরাটে এক অনুষ্ঠানে ৪০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে মোদি বলেন, ভারত এখন “বিশ্বের বন্ধু হওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছে” এবং বড় কোনো বৈরী রাষ্ট্র নেই।

advertisement

তিনি বলেন,, “আসল অর্থে যদি আমাদের কোনো শত্রু থাকে, তবে তা হলো অন্য দেশের ওপর নির্ভরশীলতা।”

মোদি জোর দিয়ে বলেন, সমৃদ্ধি অর্জন এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে ভারতকে অবশ্যই স্বনির্ভর হতে হবে। এ জন্য দেশীয় উৎপাদন বাড়ানো এবং বাইরের শক্তির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানান তিনি।

advertisement

মোদির ভাষায়, “যদি আমরা অন্যদের দয়ার ওপর নির্ভর করি, তবে আমাদের আত্মমর্যাদাও ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে অন্যদের ওপর নির্ভরতার ঝুঁকিতে ফেলতে পারি না।”

সামুদ্রিক খাতকে গুরুত্ব দিয়ে মোদি দেশীয় জাহাজ নির্মাণ শিল্প ও উচ্চপ্রযুক্তি খাত পুনরুজ্জীবনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, পাঁচ দশক আগে ভারতের জাহাজগুলো দেশের বৈদেশিক বাণিজ্যের ৪০ শতাংশ বহন করতো, যেখানে বর্তমানে তা মাত্র ৫ শতাংশে নেমে এসেছে।

advertisement

বিদেশি শিপিং কোম্পানিগুলোকে প্রতিবছর যে বিলিয়ন ডলার পরিশোধ করা হয়, তা এখন ভারতের প্রতিরক্ষা বাজেটের সমপর্যায়ে পৌঁছেছে বলেও তিনি জানান। মোদির মতে, এই নির্ভরশীলতা ইতোমধ্যেই বড় ক্ষতির কারণ হয়েছে।

তিনি বলেন, “চিপস হোক বা শিপস—আমাদের তা ভারতে তৈরি করতে হবে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন মোদি। গত মাসে ওয়াশিংটন রাশিয়া থেকে ভারতের তেল কেনার কারণে অধিকাংশ ভারতীয় আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। 

এছাড়া হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, এইচ-১বি ভিসার জন্য বছরে ১ লাখ ডলারের নতুন ফি দিতে হবে। আইটি ট্রেড অ্যাসোসিয়েশন ন্যাসকম জানিয়েছে, এই পদক্ষেপ মূলত ভারতীয় দক্ষ শ্রমিকদের লক্ষ্য করে নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ