শিরোনাম
◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে যা বলল ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান যখন সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে তখন দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণার কিছুক্ষণ পর আলাদাভাবে যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে ভারত আর পাকিস্তানও।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে বলেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

পাকিস্তানের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।’

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কথা ভারতের হয়ে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, ‘ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় সাড়ে পাঁচটা) থেকে ভারত ও পাকিস্তান ভূমি, আকাশ এবং সমুদ্রে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে।’ 

আজ বিকেলে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক ভারতীয় পক্ষের প্রধানকে ফোন করে এই ব্যাপারে একমত হয়েছে বলে জানান মিশ্রি। আগামী উভয় পক্ষ ১২ মে আবার কথা বলবে।

এর আগে, আজ শনিবার বিকেল ৬টার দিকে ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান ও প্রজ্ঞা দেখানোর জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’

 

  • সর্বশেষ