শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ ভারত সফরে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে হঠাৎ করেই সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর ভারত সফরে এসেছেন। বৃহস্পতিবার সকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বুধবার দিবাগত রাতে তিনি ভারত সফরে আসেন। খবর হিন্দুস্তান টাইমসের।

এছাড়া পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ভারত সফরে এসেছেন। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।

এর পর সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক সংক্ষিপ্ত বার্তায় জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে কী কী বিষয়ে আলাপ হয়েছে, তা এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর লিখেছেন, ‘সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইরের সঙ্গে বৃহস্পতিবার সকালে ভালো একটি বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেছি।’ 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থান’ বলতে জয়শঙ্কর মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলাকে বুঝিয়েছেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ভারত-ইরান দ্বিপক্ষীয় যৌথ কমিশনের বৈঠকে জয়শঙ্করের সঙ্গে সহসভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ইসলামাবাদ-নয়াদিল্লির উত্তেজনার মধ্যেই গত সোমবার পূর্বঘোষণা ছাড়াই পাকিস্তান সফর করেন আব্বাস আরাগছি। সেখানে তিনি ইসলামাবাদের নেতৃত্বের সঙ্গে পরামর্শ করেন। এরপর তিনি তেহরানে ফিরে যান। সেখান থেকে বুধবার নয়াদিল্লিতে আসেন।

 

  • সর্বশেষ