শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৬:১৩ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ সম্মেলনে যেসব প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব

লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে পাকিস্তান।

আজ বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিশ্রি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে প্রশ্ন করা হয়নি মিশ্রিকে। সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি।

কিছু ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, গতকাল বুধবার পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন উগ্রবাদী নিহত হয়েছে। কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি।

তিনি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে এবং আরো বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন।

পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরো কোনো লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযানের বিস্তারিত জানাবেন না।

যদিও পাকিস্তান, লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে।

সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়