শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও)

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি প্লেনে আগুন ধরে যায়। এই ঘটনার পর তাৎক্ষণিক বের হয়ে আসেন যাত্রীরা। ফলে শেষ মুহূর্তে বেঁচে ফিরেছেন তারা।

সোমবার সকালে অঙ্গরাজ্যটির অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, আগুন লাগার সময় প্লেনটিতেই অবস্থান করছিলেন আরোহীরা। অপেক্ষা করছিলেন উড্ডয়নের জন্য। এসময় বিমানে ২৮২ যাত্রী, ১০ কেবিন ক্রু এবং দুজন পাইলট ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্লেনটির ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন। রানওয়েতে থাকা কর্মীরা উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনতে সাহায্য করছেন।

এদিকে আগুন নিভিয়ে ফেলে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়েও বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বিমানটির দুটি ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন দেখা গেলে ডেল্টা ফ্লাইট ক্রুরা যাত্রীদের কেবিনটি খালি করার পদ্ধতি অনুসরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়