শিরোনাম
◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ ◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০২:০৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব মেনে নিলো ইউক্রেন

যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইউক্রেন। চুক্তিটি এখন রাশিয়ার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই কূটনৈতিক অগ্রগতি এসেছে সৌদি আরবের জেদ্দায় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর। আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধ পরিস্থিতি সাময়িকভাবে স্থগিত করা এবং একটি দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগিয়ে যাওয়া।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে তা যুদ্ধরত পক্ষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এবং চুক্তির কার্যকারিতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এদিকে মস্কোর ওপর ইউক্রেনের বিশাল ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়