শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৫ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই বিপ্লবে শহিদ শিশুদের নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের প্রেক্ষিতে ইউনিসেফের বিবৃতি 

জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত মর্মান্তিক ঘটনা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি একই সঙ্গে হৃদয়বিদারক এবং উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে যে ১ হাজার ৪০০ ব্যাক্তি  শহিদ (নিহত) হয়েছেন, তাদের মধ্যে শতাধিক ছিল শিশু। ইউনিসেফ এই সব শহিদের অনেকের বিষয়ে ইতিমধ্যে প্রতিবেদন করেছে এবং মোট কত শিশু শহিদ বা আহত হয়েছে তা স্পষ্ট করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি আর জানায়, তারা প্রতিটি শহিদের জন্য শোক প্রকাশ করছে। 

এসময় নারীদের বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য শারীরিক নির্যাতন ও ধর্ষণের হুমকিসহ নানা প্রকার জেন্ডারভিত্তিক সহিংসতার ঘটনার নথি পাওয়া গেছে।  শিশুরাও এই সহিংসতা থেকে রেহাই পাইনি; তাদের অনেককে হত্যা করা হয়, পঙ্গু করে দেয়া হয়, নির্বিচারে গ্রেপ্তার করা হয়, অমানবিক অবস্থায় আটক করে রাখা হয় এবং নির্যাতন করা হয়।

এমন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে ধানমন্ডিতে যেখানে ২০০টি ধাতব  গুলি ছোড়ার কারণে ১২ বছর বয়সী এক বিক্ষোভকারী অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে প্রাণ হারায়। আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে; সেখানে ছয় বছর বয়সী এক কন্যা শিশু তার বাড়ির ছাদে দাড়িয়ে সংঘর্ষ প্রত্যক্ষ করার সময় মাথায় গুলিবিদ্ধ হয়। এই বিক্ষোভের সবচেয়ে ভয়ঙ্কর দিন ৫ আগস্টে পুলিশের গুলি চালানোর বর্ণনা দিয়ে  আজমপুরের ১২ বছর বয়সী একটি ছেলে বলে "সব জায়গায় বৃষ্টিপাতের মতো গুলি চলছিল। সে অন্তত এক ডজন মৃতদেহ দেখতে পেয়েছিল সেদিন।  

এই ঘটনাগুলো অবশ্যই আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলছে। বাংলাদেশের শিশুদের সাথে "আর কখনোই যেন এমনটি না ঘটে " তা নিশ্চিত করার জন্য ইউনিসেফ বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান জানিয়েছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়