শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের দখলে থাকা কাশ্মীরও পাকিস্তানের অংশ হবে বলে হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

ভারতের দখলে থাকা কাশ্মীরও পাকিস্তানের অংশ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর। বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে যান সেনাপ্রধান। তিনি বলেন, ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে সংগ্রাম করছে সেটিতে তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই গোটা কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।

তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।’

জেনারেল মুনীর হুমকি দেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবেন।

আজাদ কাশ্মীমের মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহিদদের স্মরণে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন অসীম মুনীর। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে। জেনারেল মুনীর বলেন, জম্মু কাশ্মীরে হিন্দুবাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে। কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরও শক্তিশালী করবে।

এদিকে, ভারতকে দীর্ঘদিনের কাশ্মীর বিরোধের সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়