শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ঘুষকাণ্ড নিয়ে মুখ খুললেন আদানি

ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ তুলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রে। তাকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন তিনি।

আদানি জানান, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। খবর রয়টার্সের।

ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও সাতজনের বিরুদ্ধে সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের একটি আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, সাড়ে ২৬ কোটি ডলারের বেশি ঘুষ দিয়ে একটি প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল আদানি গ্রুপ। ভারতের বৃহত্তম এই সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা হতো তাদের।

ঘুষ ও প্রতারণা ছাড়াও ২০২৩ সালে মার্কিন তদন্ত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসাধারণের উদ্দেশে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার বিষয়ও পরে যোগ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে আদানি গ্রুপ।

গৌতম আদানি আজ শনিবার (৩০ নভেম্বর) ভারতের জয়পুরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, প্রায় দুই সপ্তাহ আগে আমরা যুক্তরাষ্ট্র থেকে আদানি গ্রীন এনার্জির নিয়ন্ত্রক চর্চা নিয়ে কিছু অভিযোগের মুখোমুখি হয়েছিলাম। এটি প্রথমবার নয় যে আমরা এমন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আপনাদের বলতে পারি, প্রতিটি আক্রমণ আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা আদানি গ্রুপকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার সোপান হয়ে ওঠে।

তিনি বলেন, আজকের পৃথিবীতে নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। আমরা যখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, আমি আবারও নিশ্চিত করতে চাই যে আমরা বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা মেনে চলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়