শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০৫:৫০ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন হামলার ভয়ে ছেলের বিয়ে পেছাতে চান নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছেলে আভনার নেতানিয়াহু'র বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে আছে। তবে বিয়ের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ছেলের বাবা বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এখনই ছেলের বিয়ে আয়োজনের পক্ষ নন তিনি।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান এই তথ্য জানিয়েছে।

আভনার নেতানিয়াহুর বিয়ে আগামী ২৬ নভেম্বর উত্তর তেল আবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সহযোগীদের বলেছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়।
এর আগে গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়