শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'লেবাননে থাকা কঠিন হয়ে পড়েছে, তবে আমরা থাকব'

দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র এন্ড্রেয়া টেনেনটি বলেছেন, তারা কোনো অবস্থাতেই দক্ষিণ লেবানন ছেড়ে যাবেন না। লেবাননের আল-জমহুরিয়া পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অবস্থা ভালো নয় বিশেষকরে ইহুদিবাদী ইসরাইলের হামলার পর গত ৩ দিনে তাদের কেন্দ্রগুলোতে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে।

তিনি বলেন, ইসরাইলের পক্ষ থেকে হামলা হওয়া সত্ত্বেও নিরাপত্তা পরিষদের অনুরোধে নিরাপত্তারক্ষীরা দক্ষিণ লেবাননে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্য কোনো পক্ষের কথা তারা সিদ্ধান্ত পাল্টাবেন না।

দক্ষিণ লেবাননে অবস্থান করার সিদ্ধান্ত হলেও পরিস্থিতি সত্যিই কঠিন বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র এন্ড্রেয়া টেনেনটি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের সাথে সাংঘর্ষিক। সব পক্ষকেই  অবশ্যই শান্তিরক্ষী বাহিনীকে সম্মান করতে হবে এবং তাদের নিরাপত্তা রক্ষা করতে হবে।

এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। গত কয়েক দিনে কয়েক দফায় শান্তিরক্ষীদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গতকাল (রোববার) লেবাননে একটি শান্তিরক্ষা কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক ভেতরে ঢুকে পড়ে। এ সময় শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শান্তিরক্ষী কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।

  • সর্বশেষ