শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে এ বছরে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর

রাশিদ রিয়াজ: ইরানে চলতি বছরে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গত আগস্ট মাসেই অন্তত ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে জুলাই মাসে ৪৫ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

জাতিসংঘের ১১ জন মানবাধিকার বিশেষজ্ঞকে নিয়ে গঠিত একটি স্বাধীন দল গত সোমবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

চলতি বছরে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন নারী রয়েছেন উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, ‘(ইরান) মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন।’

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গত মাসে যাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁদের মধ্যে ৪১ জনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগে আনা হয়েছিল।

এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডবিরোধী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে চীন বাদে যেকোনো দেশের চেয়ে ইরানে প্রতিবছর সবচেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

  • সর্বশেষ