শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে আঞ্চলিক সামরিক কার্যালয় দখল বিদ্রোহীদের

সাজ্জাদুল ইসলাম: [২] মিয়ানমারের উত্তরাঞ্চলে শান রাজ্যের লাশিও শহরে সামরিক বাহিনীর আঞ্চলিক প্রধান কার্যালয় দখলের দাবি করেছেন দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীরা। শনিবার এক বিবৃতিতে এ দাবি করে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)। সূত্র : এএফপি 

[৩] চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক গেছে লাশিও শহরের ওপর দিয়ে। শহরটিতে অবস্থিত সামরিক কার্যালয় দখলে গত মাসের শুরু থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে এমএনডিএএর যোদ্ধাদের লড়াই চলছিল।

[৪] এ বিষয়ে জানতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে কোনো জবাব পাওয়া যায়নি। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ওই সামরিক কার্যালয়ে যে সেনারা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তারা শনিবার সকাল থেকে পিছু হটা শুরু করেন।

[৫] লাশিওতে এমএনডিএএর জয়ের মধ্য দিয়ে মিয়ানমারে গত তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক কোনো সামরিক কার্যালয় হারালো দেশটির সশস্ত্র বাহিনী। পাশাপাশি এমএনডিএএসহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে শান রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।

[৬] শান রাজ্যে বিদ্রোহীদের চালানো অভিযানের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল চীন সীমান্তে লাউক্কাই শহর দখল। সে সময় জান্তা বাহিনীর প্রায় দুই হাজার সেনা আত্মসমর্পণ করেছিলেন। এটি ছিল বিগত কয়েক দশকের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর সবচেয়ে বড় পরাজয়। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়