শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ১২:১৩ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত আরও ১৭

সাজ্জাদুল ইসলাম : [২] ইসরায়েল মধ্য গাজার স্কুলে চালানো বিমান হামলায় আহত হয়েছেন আরও অনেকে। হামলার শিকার স্কুলটিতে ফিলিস্তিনি বাস্তুচ্যূত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। সূত্র : আল জাজিরা

[৩] শনিবার ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় অবস্থিত হামামা স্কুলে এই হামলা চালানো হয়। শনিবার মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, স্কুলে কমপক্ষে তিনটি বোমা ফেলা হয়। 

[৪] তিনি বলেন, প্রথমবার হামলার পর উদ্ধারকারী এবং স্কুলের ভেতরে স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপের নিচে থেকে লোকদের উদ্ধার করতে এবং পালাতে সাহায্য করার সময় ফের হামলা হয়। হানি মাহমুদ বলেন, ‘ওই তিনটি বোমা স্থাপনাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।’ 

[৫] তিনি বলেন, ‘অতীতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে এই কৌশল ব্যবহার করে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনী প্রথমে একটি বোমা ফেলে যাতে আংশিকভাবে স্থাপনাগুলো ধ্বংস হয়। এরপর সেখানে অনেক লোক জড়ো হলে ফের হামলা চালায়। আর এভাবে দখলদার বাহিনী সম্ভব বেশি সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করে থাকে। 

[৬] ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, স্কুলটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এখানে যোদ্ধাদের লুকিয়ে রাখার পাশাপাশি অস্ত্র তৈরির কাজেও ব্যবহার করছিল হামাস। হামাস অবশ্য ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, তারা স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক স্থাপনাগুলোকে কখনো সামরিক কাজে ব্যবহার করে না। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়