শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০২:৩২ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুতি-ইসরাইল মধ্যে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ও লেবানন-ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। যেকোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলার পর ইসরাইলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। সূত্র : সময়টিভি

গাজায় বর্বরতার মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে চলাচলরত ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে চালায় একের পর এক হামলা। এতে বিক্ষুব্ধ হয়ে হুতিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের সানায় বেশ কয়েকবার বিমান হামলা চালায় মার্কিন জোট। তবে এবারই হুতিদের অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইসরাইলি বাহিনী। শনিবার (২০ জুলাই) হুতিদের অবস্থান লক্ষ্য করে হুদেইদাহ বন্দরে হামলা চালায় তেল আবিব।

হুদেইদাহতে হামলার কয়েক ঘণ্টা পরই ইসরাইলকে লক্ষ্য করে সতর্কবার্তা দেয় ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর জেরে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে দ্বিধাবোধে করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

হুতিদের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই রোববার ওয়াশিংটন সফরে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু। কর্মকর্তারা জানায়, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। সাক্ষাতে ইসরাইলের বর্তমান পরিস্থিতি এবং উদ্ভূত নতুন উত্তেজনার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুই নেতার।
 
বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের সঙ্গে তেল আবিবের বড় ধরনের সংঘাত জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে সরাসরি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরাইল। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়