শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু আলোচনা থেকে সরে দাঁড়ালো চীন

ইমরুল শাহেদ: [২] বুধবার বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত তারা পরমাণু অস্ত্র সমঝোতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে না। তাইওয়ানকে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করছে, এই অভিযোগে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে চীন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র অভিযোগ, বেইজিং রাশিয়ার পথে হাঁটছে। ক্রেমলিন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সূত্র: ডয়েচে ভেলে

[৩] গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তাইওয়ান শাসন করে। কিন্তু চীন মনে করে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য় অংশ। এই সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পর্ক আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সরকারের অস্ত্রচুক্তি আছে। চীন যা ভালো চোখে দেখে না।

[৪] বস্তুত, চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করে, যা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের নীতি বিরোধী। বস্তুত, গত বছর তাইওয়ানে মার্কিন কংগ্রেসের উচ্চপদস্থ প্রতিনিধিদল গেছিল। তা নিয়েও যথেষ্ট আপত্তি ছিল চীনের। তাইওয়ানের আকাশে তারা ফাইটার বিমান পাঠিয়ে দিয়েছিল।

[৫] এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে শি জিনপিংয়ের। তারপরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়ে দিল বেইজিং।

[৬] ওয়াশিংটন বেইজিংয়ের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, চীন রাশিয়ার পথে হাঁটছে। এর ফলে সার্বিকভাবে শক্তির ভারসাম্য় নষ্ট হবে। উত্তেজনা বাড়বে।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়