শিরোনাম
◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি ◈ যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার ◈ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার: রাষ্ট্রপতি ◈ কারাফটকে মায়ের শেষ দেখা পেল ১৪ বছরের তূর্য, পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখলেন কারাবন্দী শারমিন ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: ইতালির পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন বাংলাদেশি, হেফাজতে মোবাইল ফোন ◈ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, চার লেনে যুক্ত হবে দেশের সব জেলা ◈ শ্রমিক অসন্তোষ ও নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, আহত পুলিশ সদস্যদের পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও ব্যক্তিস্বার্থের বিরোধ নয়, শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি গুড়’, রাজশাহীতে দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড়ের রমরমা ব্যবসা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় ডলারের এক লেজার হিটে নিশ্চিহ্ন হবে ড্রোন, দক্ষিণ কোরিয়ায় ব্যাপক উৎপাদন 

রাশিদুল ইসলাম: [২] ছোট আকারের ড্রোন বা মাল্টিকপ্টার নির্দিষ্ট দূরত্বের আয়ত্তে এলে দক্ষিণ কোরিয়ার তৈরি লেজার গান থেকে নিক্ষেপিত লেজার বা রশ্মি তা নিশ্চিহ্ন করে দেবে। একটি লেজার হিটে খরচ পড়বে মাত্র দেড় মার্কিন ডলার। সিএনএন

[৩] দক্ষিণ কোরিয়া এধরনের লেজার গানের ব্যাপক উৎপাদনে যাচ্ছে। এধরনের লেজার অস্ত্র পরীক্ষায় সফলতা পাওয়া গেছে। লেজার অস্ত্রের নাম দেওয়া হয়েছে ব্লক-আই। ৬৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পর ৫ বছরের গবেষণায় এ লেজার অস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। 

[৪] দক্ষিণ কোরিয়ার ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম এ্যাডমিনেস্ট্রেশন এ তথ্য দিলেও এধরনের লেজার অস্ত্রের দাম কত পড়বে তা কিছু বলেনি। 

[৫]  জাহাজ থেকে এধরনের লেজার অস্ত্র নিক্ষেপের আগে রাডার দিয়ে ড্রোন বা মাল্টিকপ্টার বা ডিভাইস চিহ্নিত করা হয়। অদৃশ্য ধরনের এ লেজার নিক্ষেপে কোনো শব্দ হয় না।

[৬] ভবিষ্যতে এধরনের লেজার অস্ত্র উন্নতমানের করতে পারলে তা আরো বড় ধরনের টার্গেট, বিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত হানা সম্ভব হবে বলে অস্ত্র নির্মাতারা বলছেন। এমনকি এধরনের লেজার অস্ত্র ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হতে পারে। 

[৭] ইউক্রেন, সিরিয়া, ইরাক, গাজা ও লিবিয়া যুদ্ধে সস্তা ধরনের ড্রোন দিয়ে ট্যাংকসহ মাল্টিমিলিয়ন ডলারের মূল্যের অস্ত্র ঘায়েল করা সম্ভব হয়েছে। 

  • সর্বশেষ