শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দিল রুশ আদালত

রাশিদুল ইসলাম: [২] গত মঙ্গলবার রুশ সরকারবিরোধী প্রয়াত নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে একটি ‘চরমপন্থী সংগঠনের’ সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মস্কোর একটি আদালত। আরটি

[৩] ইউলিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হলে তার অন্তত ৬ বছর জেল ও সাড়ে ৩ থেকে সাড়ে ৬ হাজার ৯শ ডলার জরিমানা হতে পারে।

[৪] তবে ইউলিয়া রাশিয়ার বাইরে আছেন। তার অনুপস্থিতিতেই আদালত এ রায় দিয়েছে অর্থাৎ দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কারা কলোনিতে মারা যান অ্যালেক্সি নাভালনি। বন্দীদের ওপর নিষ্ঠুরতার জন্য কারাগারটি কুখ্যাত।

[৫] ইউলিয়া কারাগারে স্বামীর মৃত্যুর পর বিচারের দাবিতে সোচ্চার হন। ইউলিয়ার বয়স এখন ৪৭ বছর। অ্যালেক্সির মৃত্যুর পর ভ্লাদিমির পুতিন সরকারের বিরুদ্ধে স্বামীর লড়াই চালিয়ে নেওয়ার এবং ‘ভবিষ্যতে সুন্দর এক রাশিয়া গড়ার’ যে স্বপ্ন তার স্বামী দেখেছিলেন, তা পূরণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন ইউলিয়া।

[৬] আদালতের রায়ে মনোযোগ না দিয়ে সমর্থকদের ইউলিয়া বার্তা দিয়ে বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে লড়াইতে তাদের মনোযোগ দেওয়া উচিত। ইউলিয়া লেখেন, ‘যখন আপনি এটা নিয়ে লিখবেন, দয়া করে মূল বিষয়টি নিয়েও লিখতে ভুলবেন না যে পুতিন একজন খুনি এবং একজন যুদ্ধাপরাধী।

[৭] ইউলিয়া বলেন পুতিনের জায়গা কারাগারে এবং সেটা হেগের কোথাও আরামদায়ক কোনো কারাকক্ষে টিভি দেখতে দেখতে নয়, বরং রাশিয়ায় ঠিক ওই কারা কলোনিতে, দুই বাই তিন মিটারের ওই কারাকক্ষে, যেখানে তিনি অ্যালেক্সিকে হত্যা করেছেন।

[৮] স্বামীর মৃত্যুর পর ইউলিয়া বেশ কয়েকজন পশ্চিমা প্রভাবশালী নেতার সঙ্গে দেখা করেছেন, যাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন। হিউম্যান রাইটস ফাউন্ডেশন ইউলিয়াকে তাদের প্রধান করেছে। ইউলিয়া জানান, তিনি তার এই নতুন ভূমিকাকে পুতিনের বিরুদ্ধে তার স্বামীর লড়াইকে এগিয়ে নিতে ব্যবহার করবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়