শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০১:২২ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা সিটি ও রাফাহতে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত

সাজ্জাদুল ইসলাম: [২] গাজা সিটির উত্তরাঞ্চলে দফায় দফায় বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে হামলা চলার মধ্যে গাজার দক্ষিণের রাফাহতেও অনুরূপ হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। সূত্র: আল-জাজিরা 

[৩] শুক্রবার দিনভর অবিরাম বোমা হামলায় গাজায় অন্তত ১০১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এসব হামলা চালানো হয়। গাজা সিটিতে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

[৪] চলতি মাসের প্রথম দিকে নুসেইরাত শরণার্থী শিবির থেকে চারজন জিম্মিকে উদ্ধারের সময় ব্যাপক হামলা ও গণহত্যা চালিয়ে ইসরায়েলি সেনারা ২৭৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সেই দিনের পর এদিনটি ছিল গাজার সবচেয়ে রক্তক্ষয়ী দিন।

[৫] প্রায় ৯ মাস গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলছে। নিরাপত্তা পরিষদের যুদ্ধ বন্ধের প্রস্তাব এবং আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করে ইসরায়েল গাজায় নৃশংস হামলা ও হত্যাকান্ড অব্যাহত রেখেছে।

[৬] ইসরায়েলি আগ্রাসনে সেখানে নিহত হয়েছেন অন্তত ৩৭,৫৫২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৮৫,৯১১ জন।

এসআই/এনএইচ

  • সর্বশেষ