শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ১১:২৬ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেপ্তারের পরই জামিনে মুক্ত অভিযুক্ত

ভারতে ফুটপাথে ঘুমন্ত তরুণ এমপি কন্যার গাড়ির ধাক্কায় নিহত

এমপিকন্যা মাধুরী। ছবি: সংগৃহীত।

ইকবাল খান: [২] চেন্নাইয়ে এই অভিযোগ উঠল এমপিকন্যার বিরুদ্ধে। 

[৩] অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার বাবা রাজ্যসভার এমপি। 

[৪] পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ওয়াইএসআর কংগ্রেস দলের রাজ্যসভার এমপি বেদ মস্তান রাওয়ের মেয়ে মাধুরী তাঁর এক বান্ধবীর সঙ্গে বিএমডব্লিউ গাড়িতে চেপে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন মাধুরীই। বসন্তনগর এলাকায় ফুটপাথের উপর গাড়ি তুলে দেন তিনি। সেখানে ঘুমোচ্ছিলেন এক যুবক। এতে বিএমডব্লিউ-র চাকার তলায় চাপা পড়েন তিনি। দুর্ঘটনার পরই গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালান তিনি। তবে তাঁর বান্ধবী গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন বলে অভিযোগ। তার পর তিনি ক্যাব ডেকে চলে যান। রক্তাক্ত অবস্থায় সূর্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

[৫] এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে জামিনে ছাড়া পেয়েছেন অভিযুক্ত। 

[৬] পুলিশ জানিয়েছে, মৃত যুবক পেশায় ছিলেন এক জন চিত্রশিল্পী। মাত্র আট মাস আগে বিয়ে হয়েছিল তাঁর। 

[৭] অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় জড়ো হন মৃতের আত্মীয়স্বজন এবং স্থানীয়েরা। বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। 

[৮] জানা যায়, যে গাড়িটি সূর্যকে চাপা দিয়েছে সেটি এমপি বেদ রাওয়ের সংস্থার গাড়ি। সেই সূত্র ধরে এমপিকন্যা মাধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তার হওয়ার পর পরই থানা থেকেই জামিন পেয়ে যান তিনি।

[৯] মাধুরীর জামিন পাওয়ার ঘটনা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। প্রশ্ন, রাজনৈতিক প্রভাব খাটিয়েই কি মেয়েকে জামিনে মুক্ত করিয়েছেন এমপি বেদ?

এসবি২

  • সর্বশেষ