শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৪, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বিশ্বের ৯৩টি দেশের সমর্থন 

ইমরুল শাহেদ: [২] গাজা ইস্যুতে এই ৯৩টি দেশ এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি তাদের সমর্থন নিশ্চিত করেছে। দায়মুক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে দেশগুলো। সূত্র: ফিলিস্তিন ক্রোনিকল 

[৩] দি ক্যানবেরা টাইমস জানিয়েছে, যে ৯৩টি দেশ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে তার মধ্যে অস্ট্রেলিয়াও রয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং নিশ্চিত করেছেন যে বেলজিয়াম, জর্ডান, চিলি, সেনেগাল এবং স্লোভেনিয়া উদ্যোগ নেওয়ার পর অস্ট্রেলিয়া তাতে স্বাক্ষর করে। 

[৪] পেনি অং এক্স হ্যান্ডেলে লিখেছেন, অস্ট্রেলিয়া স্বাধীন আইসিসিকে সমর্থন করে। কানাডা, যুক্তরাজ্য, নিউ জিয়াল্যান্ড, জাপান, জার্মানি এবং ফ্রান্সও এই বিবৃতিকে সমর্থন করে। 

[৫] বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি নিয়ে রোম সংবিধি অনুসারে রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা আদালত, এর কর্মকর্তা এবং কর্মচারীরা আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী হিসেবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে।’

[৬] ‘আইসিসি, বিশ্বের প্রথম এবং একমাত্র স্থায়ী আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা স্থাপত্যের একটি অপরিহার্য উপাদান।’

[৭] ‘অতএব আমরা গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনের অপরাধ, ভয়ঙ্কর অপরাধ যা হুমকির মুখে পড়ে সকলের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আদালতের গুরুত্বপূর্ণ আদেশ পালনের জন্য আদালতের সঙ্গে বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং মঙ্গলে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার জন্য আমরা সকল রাষ্ট্রকে আহ্বান জানাই।’

[৮] রোম সংবিধি হলো একটি চুক্তি। সেটি অনুসারে ১৯৯৮ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে। এই মাসের শুরুর দিকে, সিনেটর ওং জাতিসংঘে ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়া ভোট দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকাকেও তারা সমর্থন করে। সম্পাদনা: ইকবাল খান

আইএস/আইকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়