শিরোনাম
◈ ২০২৭ থেকেই শিক্ষায় বড় পরিবর্তন, কী থাকছে নতুন পরিকল্পনায়? ◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফাহ’য় হামলা বন্ধে ১৩ দেশের চিঠি 

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েল সরকারের কাছে দেওয়া পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এ চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলকে গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এসব দেশ ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত। সূত্র: এএফপি

[৩] চিঠি দেয়া দেশগুলো হল: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন।

[৪] পাঁচ পাতার একটি চিঠিতে এ দেশগুলোর মন্ত্রীরা সই করে তা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের হাতে হস্তান্তর করেছেন। একই সঙ্গে সে চিঠি জনসম্মুখেও প্রকাশ করেছেন তারা।

[৫] ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা রাফাহ’য় পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।’ স্বাক্ষরদাতা পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ‘আমরা ইসরায়েল সরকারকে রাফাসহ সব প্রাসঙ্গিক ক্রসিং পয়েন্ট দিয়ে গাজা উপত্যকায় মানবিক সহায়তা ঢুকতে দেয়ার অনুরোধ করছি।’ 

[৬] এই ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে গাজায় ত্রাণ সরবরাহ সুবিধা উন্নত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করা হয়। তবে একই সঙ্গে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। চিঠিতে যুক্তরাষ্ট্র বাদে জি-৭ ভুক্ত দেশগুলো রয়েছে।

[৭] গাজায় হামলা শুরুর অস্টম মাসে রাফাহ শহরে ব্যাপক স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।  এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ জানিয়ে আসছে। কারণ, রাফাহ শহরটিতে ১৫ লাখ আশ্রয়হীন মানুষ অবস্থান করছে। সম্পাদনা: রাশিদ  

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়