শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৯:০০ সকাল
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ২ দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে পুতিন

সাজ্জাদুল ইসলাম : [২] দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরতে পঞ্চমবারের মতো প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম বিদেশ সফরের জন্য চীনকে বেছে নিয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) ভোরে তিনি বেইজিং পৌঁছেন। সূত্র : এপি

[৩] দুই বছর আগে ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর অর্থনৈতিকভাবে রাশিয়া চীনের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। পশ্চিমা অবরোধের কারণে অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থায় ব্যবহারের পথ মস্কোর জন্য বন্ধ হয়ে গেছে।

[৪] দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভোরের আলো ফোটার আগে বিমান থেকে পুতিন অবতরণ করার পর চীনের ক্ষমতাসীন কমিউনিষ্ট পার্টির সশস্ত্র শাখা গণমুক্তি ফৌজের (চীনা আর্মি) সেনারা তাকে গার্ড অব অনার প্রদান করে।

[৫] টিআরটি জানায়, পুতিনের মোটর বহরকে পাহারা দিয়ে নিয়ে যায় সামরিক পুলিশ বাহিনীর মোটরসাইকেলগুলো। পুতিন এ সফরকালে তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

[৬] এই সফরের ঠিক আগে চীনা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, তার দেশ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে প্রস্তত রয়েছে।

[৭] চীনের সরকারি বার্তাসংস্থা জানায়, ওই সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেন নিয়ে আলোচনায় রাজি আছি তবে এ আলোচনা সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ, সেই সাথে আমাদের স্বার্থের বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়