শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার গণকবর: আতংকিত জাতিসংঘ মানবাধিকার প্রধান, নিরপেক্ষ তদন্ত দাবি

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে চলে যাওয়ার পর গাজার আল-শিফা ও আল-নাসের হাসপাতালে গণকবর আবিস্কৃত হয়েছে। এসব গণকবরে শতশত ফিলিস্তিনিকে হত্যাকরে মাটি চাপা দেয় দখলদার সেনারা। সূত্র : বিবিসি

[৩] জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান ভল্কার তুর্ক এসব গণকবর পাওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন। গণকবরে চাপা দেওয়া হতভাগা ফিলিস্তিনিদের হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। 

[৪] ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, তারা নাসের হাসপাতালের গণকবর থেকে তিন শতাধিক লাশ উদ্ধার করেছেন। এসব ফিলিস্তিনি কিভাবে মারা যান এবং কখন তাদেরকে কবর দেওয়া হয়েছে তা পরিস্কার নয়।

[৫] আনাদোলু জানায়, ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গণকবর দেওয়ার কথা অস্বীকার করেছে। তারা দাবি করেছে, জিম্মিদের লাশ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কবর থেকে লাশগুলো তুলে পরীক্ষা করে ফের কবরে রেখে দিয়েছে। এসময় লাশের কোন অমর্যাদা করেনি তারা। 
[৬] গত নভেম্বরে আলশিফা হাসপাতালে ইসরায়েলি সেনাদের হামলার পর সেখানেও গণকবর পাওয়া গিয়েছিল। গণকবরে থাকা ফিলিস্তিনিদের লাশের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছিল না। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের হত্যার পর তাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো চুরি করে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। সম্পাদনা:রাশিদ 

আইএস/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়