শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ১০:৩১ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিপরিষদে টিকটক নিষিদ্ধের বিল পাস

সাজ্জাদুল ইসলাম: [২] জনপ্রিয় অ্যাপ টিকটকের মালিকানা হস্তান্তর, অন্যথায় নিষিদ্ধের বিধান রেখে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই অ্যাপের মালিক চীনের কোম্পানি বাইটড্যান্স। সূত্র : এএফপি

[৩] তরুণদের ভেতর টিকটকের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারির সুযোগ পাবে চীন। শুধু যুক্তরাষ্ট্রেই টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছেন।

[৪] সমালোচকেরা বলছেন, টিকটক বেইজিংয়ের অধীনস্থ এবং তাদের প্রচারণার একটি মাধ্যম। অবশ্য এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও টিকটক কোম্পানি। 

[৫] যুক্তরাষ্ট্রের বাজারে কোনো কোম্পানির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে নেওয়া বিরল এই বিল আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। শনিবার দ্বিদলীয় সমর্থন পাওয়া বিলটি ৩৬০-৫৮ ভোটের বড় ব্যবধানে পাস হয়।

[৬] শনিবার প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পরপরই আপত্তি জানিয়েছে টিকটক। এক বিবৃতিতে এই বিলকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে কোম্পানিটি বলেছে, এতে মত প্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়