শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবল বৃষ্টিতে দুবাইয়ে বন্যা: তলিয়ে গেছে রাস্তা

তলিয়ে গেছে রাস্তা

সাজ্জাদুল ইসলাম: [২] মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একদিনে দুবাইয়ে এক বছরের সমপরিমান বৃষ্টি হয়েছে গত মঙ্গলবার। এতে সেখানে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। সুরম্য নগরীর দুবাইয়ের রাস্তাগুলো নদীতে রূপ নেয়। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো তলিয়ে যায়। সূত্র : সিএনএন 

[৩] ভিডিওতে দেখা যায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পানিতে তলিয়ে রয়েছে। বন্যার পানিতে চলছে বড় একটি বিমান। এ সময় বিমানটিকে  নৌকার মতো দেখা যায়।

[৪] মঙ্গলবার প্রায় আধা ঘন্টার জন্য বিমান বন্দরটিতে বিমান চলাচল বন্ধ ছিল। কয়েকদিন আগে এ বিমানবন্দরটি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের শিরোপা লাভ করে।

[৫] আল-জাজিরা জানায়, মাত্র ১২ ঘন্টায় দুবাইয়ে প্রায় ৪ ইঞ্চি (১০০ মিমি) বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানায়, দুবাইয়ে সাধারণত বছরে মোট এই পরিমান বৃষ্টি হয়। দ্রুত এতো প্রবল বৃষ্টি হওয়ায় রাস্তা প্রায় নদীতে পরিণত হওয়ায় অনেক চালক রাস্তায় গাড়ি ফেলে রেখে চলে আসেন। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়