শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় শপিংমলে ছুরি হামলায় নিহত ৫, আততায়ী মারা গেছে পুলিশের গুলিতে

সাজ্জাদুল ইসলাম: [২] অস্ট্রেলিয়ার সিডনি নগরীর ওয়েস্টফিল্ড বন্ডি মলে শনিবার এক ব্যক্তি ৯ মাসের এক শিশুসহ বেশ কয়েকজনকে ছুরিকাহত করে। এ সময় পুলিশ হামলাকারীকে গুলি করে। সূত্র: বিবিসি

[৩] এ ছুরি হামলায় সিডনিতে আতংকের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে বিবিসি নিহতে সংখ্যা ৪ বলে উল্লেখ করেছে। 

[৪] হামলার সময় লোকজনকে বন্ডি জংশনের শপিং সেন্টার থেকে পালিয়ে যেতে দেখা যায়। 

[৫] পুলিশ এলাকাটি এড়িয়ে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসআই/এসসি/এনএইচ

  • সর্বশেষ