শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ১২:২৭ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বৃষ্টি

সাজ্জাদুল ইসলাম: [২] সিএনএন জানায়, ইসরায়েল জানিয়েছে, শুক্রবার তারা দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর ‘সামরিক ভবনগুলোতে’ বিমান হামলা চালিয়েছে। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে গ্যালিলির দিকে  ঝাঁকে ঝাঁকে প্রায় ৫০টি রকেট নিক্ষেপ করেছে।

[৩] আনাদোলু জানায়, গোলান মালভূমির গ্যালিলিওর দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ সময় ইসরায়েলে কয়েক দফা সাইরেন বাজার শব্দ শোনা যায়। 

[৪] ইসরায়েলের দৈনিক মা’রিভ জানায়, গোলান মালভূমির দাফনা, সনির, হাগোশরিম, দান ও অন্যান্য ইহুদী বসতিতে সাইরেন বাজানো হয়।

[৫] মিডল ইস্ট আই জানায়, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের কামানের অবস্থান লক্ষ্য করে ৫০টি কাতিউসা রকেট নিক্ষেপ করেছে। 

[৬] ইসরায়েলের সেনা কর্মকর্তারা জানান, তাদের সেনাবাহিনীর আয়রন ডোম নিক্ষিপ্ত অনেকগুলো রকেটকে ধ্বংস করে দিয়েছে। এসব রকেট হামলায় কেউ হতাহত হয়নি। 

[৭] এদিকে আল-জাজিরা জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন, তান্ডব ও গণহত্যার ১৯০তম দিন শনিবার (১৩ মার্চ)। চলমান ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩৩ হাজার ৬৩৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন, ৭৬ হাজার ২১৪ জন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়