শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:৪৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রের জন্যে ট্রাম্পের চেয়েও বাইডেন বিপজ্জনক: রবার্ট কেনেডি

বাইডেন

এম খান: [২]গণতন্ত্রের জন্যে ডোনাল্ড ট্রাম্পের থেকেও বেশি বিপজ্জনক জো বাইডেন। এই মন্তব্য প্রেসিডেন্ট নির্বাচনে নির্দল প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের।

[৩] নিহত সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট। তাঁর বাবা রবার্ট এফ কেনেডিও ডেমোক্রেট দলের খ্যাতনামা নেতা ছিলেন। কেনেডি পরিবারের যাঁরা রাজনৈতিক বা প্রশাসনিক পদে এসেছেন, তাঁরা প্রত্যেকেই ডেমোক্রেট দলের সদস্য। কিন্তু রবার্ট জুনিয়র গত অক্টোবরে দল থেকে ইস্তফা দিয়ে জানান, নির্দল প্রার্থী হিসেবেই ভোটে লড়বেন তিনি। সূত্র: আনন্দবাজার

[৪] কেনেডি কথায়, ‘‘বাইডেন যা করেছেন, মার্কিন ইতিহাসে কেউ তা করেননি। তিনি সামাজিক মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারকে(বর্তমানে এক্স হ্যান্ডল) একটি পোর্টাল খুলতে বাধ্য করেছেন এবং ওই পোর্টাল সিআইএ, এফবিআইসহ গোয়েন্দা সংস্থাগুলোর উন্মুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন যাতে রাজনৈতিক সমালোচকদেরবিরোধী নিয়ন্ত্রণে রাখা যায়।’’ সূত্র: ইন্ডিপেন্ডেন্টডটইউকে 

[৫] তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যে, ‘‘মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে যে বাক্স্বাধীনতার কথা বলা হয়েছে, সেটিই বিপন্ন হতে চলেছে।’’ 

[৬] ডেমোক্রেট দলের মুখপাত্র ম্যাট করিডনি বলেছেন কথায়, ‘‘প্রেসিডেন্টের মোকাবিলায় তৃতীয় এক প্রার্থীকে নির্দল সাজিয়ে ময়দানে নামিয়েছে রিপাবলিকান পার্টি।”

এমকে/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়