শিরোনাম
◈ বাংলাদেশ শিশু হাসপাতাল: ৪৯ বছরেও নেই এমআরআই-সিটি স্ক্যান, সংকটে শিশু চিকিৎসাসেবা ◈ ক্রিকে‌টে ফিক্সিং ফৌজদারি অপরাধ ঘোষণার জন‌্য সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি ◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ১১:৫৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশটির বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এ বিষয়ে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুললতিফ বিন আবদুল আজিজ আল শেখ বলেন, দেশটিতে উম্ম আল-কুরা দিনপঞ্জি অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে।

নির্দেশনায় বলা হয়, খোলা মাঠে এবং মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদের নামাজ আদায় করা যাবে না।

মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং আরামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, তাই আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতির ওপর নির্দেশনায় গুরুত্বারোপ করা হয়।

সূত্র : সৌদি গেজেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়