শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় ৪ বিদেশি ত্রাণকর্মী নিহত, অস্ট্রেলিয়ার তীব্র ক্ষোভ

ইমরুল শাহেদ: [২] অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের নির্বিচার বোমাবর্ষণে পাঁচজন ত্রাণকর্মী নিহত হয়েছেন যাদের চারজন বিদেশি নাগরিক। পশ্চিমা ত্রাণ সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’-এর প্রতিষ্ঠাতা জোসে অ্যান্দ্রেস বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় তার সংস্থার কয়েকজন কর্মী নিহত হয়েছেন। সূত্র: পার্সটুডে

[৩] নিহতদের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও পোল্যান্ডের একজন করে ত্রাণকর্মী রয়েছেন। অ্যান্দ্রেস এ ধরনের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন।

[৪] নিহত ত্রাণকর্মীরা উত্তর গাজায় রান্না করা খাবার বিতরণ শেষে দক্ষিণ গাজার রাফায় ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে মধ্য গাজার দেইরাল বালাহ এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি জঙ্গিবিমান।

[৫] মধ্যগাজার আল-আকসা হাসপাতাল সূত্র জানিয়েছে, চারজন বিদেশি ত্রাণকর্মী ও তাদের ফিলিস্তিনি গাড়িচালকের মরদেহ ওই হাসপাতালে আনা হয়েছে। চতুর্থ ত্রাণকর্মীর দেহ এতটা থেঁতলে গেছে যে, তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

[৬] অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ ইসরায়েলি হামলায় তার দেশের নারী ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্কমের নিহত হওয়ার ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রচণ্ড রকম ক্ষুধায় আক্রান্ত গাজাবাসীর জন্য যারা খাবার সরবরাহ করছিল তাদের ওপর এ হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ তিনি এ ঘটনার জন্য ইসরায়েলকে ‘পূর্ণ দায়’ বহন করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি এমন একটি দুঃখজনক ঘটনা যা কখনই ঘটা উচিত ছিল না।

[৭] ফিলিস্তিনি হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত ত্রাণকর্মীরা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগোসমৃদ্ধ বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন। তারা উত্তর গাজায় ত্রাণ তৎপরতা শেষ করে রাফায় ফেরত যাওয়ার জন্য ইসরায়েলি সেনাদের সবুজ সংকেতও নিয়েছিলেন। কিন্তু তারপরও তাদেরকে হত্যা করা হয়েছে। 

আইএস/ এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়