শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৪, ১২:৪৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৪, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমরাহকারীদের যেসব নিষেধাজ্ঞা দিলো সৌদি

নিজস্ব প্রতিবেদক: ওমরাহকারীদের যেসব নিষেধাজ্ঞা দিলো সৌদিওমরাহ করতে আসা মুসল্লিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার জন্য সতর্কতা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বুধবার (২৭ মার্চ) নতুন করে নির্দেশনায় বলেছে, ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এ ব্যাপারে হজ ও ওমরাজ মন্ত্রণালয় বলেছে, আল্লাহর মেহমানরা, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না।

মক্কার পবিত্র কাবা শরীফে ওমরাহ করা হয়। হজ বছরে মাত্র একবার করা গেলেও; ওমরাহ করা যায় বছরের যে কোনো সময়। তবে পবিত্র রমজান মাস আসলে ওমরাহকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পায়। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও অন্যান্য দেশ থেকে রমজানে হাজার হাজার মানুষ পবিত্র মক্কা নগরীতে যান।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ার পরই এমন নির্দেশনা দিলো দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

ওমরাহ করার দুটি প্রধান শর্ত রয়েছে। সেগুলো হলো পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা ও সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। এই পাহাড়গুলো কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার রমজানে একজনকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। মূলত সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

গত ১১ মার্চ সৌদি আরবে রমজান মাস শুরু হয়। এরপর রমজানের প্রথম ১০দিনে এক কোটিরও বেশি মুসল্লি কাবা মসজিদে নামাজ আদায় করেন।

সূত্র: গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়