শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৪:০৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার

৪১ বছর বয়সী ডের এবং ৪৫ বছর বয়সী ইয়েস্টাডট একা নন। তাদের মতো আরও শত শত আমেরিকান গত সপ্তাহে সান দিয়েগোতে জড়ো হয়েছিলেন, যারা দেশের বাইরে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছেন। আর এ সম্পর্কে জানতে শত শত ডলার খরচ করছেন তারা। 

গত সপ্তাহে জেসি ডের ও তার স্ত্রী জেস ইয়েস্টাডট ফিনিক্সের বাড়ি থেকে পাঁচ ঘণ্টা গাড়ি চালিয়ে সান ডিয়েগোর হার্ড রক হোটেলে পৌঁছান। তাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল—কীভাবে মেক্সিকোতে স্থায়ী হওয়া যায়, তা শেখা।

রেকর্ডসংখ্যক আমেরিকান এখন দেশটি ছেড়ে যাচ্ছেন। দ্য ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ১০ হাজার থেকে ২ লাখ ৯৫ হাজার মানুষের 'নিট নেতিবাচক অভিবাসন' (আসার চেয়ে বেশি মানুষ দেশ ছাড়া) হয়েছে। এর মধ্যে স্বেচ্ছায় দেশত্যাগকারীদের সংখ্যাটাই সবচেয়ে বেশি ধরা হচ্ছে। 

গত অন্তত ৫০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আগমনের চেয়ে বেশি মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। ব্রুকিংসের মতে, কঠোর অভিবাসননীতি এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়ার (ডিপোর্টেশন) উদ্যোগগুলো এর পেছনে বড় ভূমিকা রাখছে। কিছু মার্কিন নাগরিক পড়াশোনা, কাজ, পরিবার গঠন, অবসর জীবনযাপনসহ নানা কারণে দেশ ছাড়ছেন।

আমেরিকানদের বিদেশে স্থানান্তরে সহায়তা করা প্রতিষ্ঠান 'এক্সপ্যাটসি' অনেকের কাছেই এখন ভরসার জায়গা হয়ে উঠেছে। 

২০২২ সালে চালু হওয়া এই কোম্পানিটি গত ৯ ও ১০ মে সান ডিয়েগোতে তাদের দ্বিতীয় বার্ষিক 'মুভ অ্যাব্রোড কন' আয়োজন করে। এক্সপ্যাটসির সহপ্রতিষ্ঠাতা জেন বার্নেট সিএনবিসি মেক ইট-কে জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ আমেরিকান এতে অংশ নেন, যা ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত প্রথম আয়োজনের তুলনায় দ্বিগুণ। 

কেন দেশ ছাড়তে চান আমেরিকানরা?

বার্নেটের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে অংশ নেওয়া ২১৮ জনের ওপর করা এক জরিপে দেখা গেছে, তাদের ৮৯ শতাংশই রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে চান। এ ছাড়া ৭৩ শতাংশ মানুষ অ্যাডভেঞ্চার ও উন্নতির জন্য এবং ৫৭ শতাংশ টাকা বাঁচানোর জন্য বিদেশে যেতে চান। 

জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ আগামী দুই বছরের মধ্যে দেশ ছাড়ার আশা করছেন। তাদের মাসিক গড় বাজেট ৩ হাজার ৮৫৬ ডলার। দেশ ছাড়তে ইচ্ছুক এই মানুষদের মধ্যে ৪৪ শতাংশ একা, ৩৯ শতাংশ দম্পতি এবং ১৭ শতাংশ সন্তানসহ পরিবার।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকের মতোই জেসি ডের জানান, রাজনৈতিক কারণেই তার পরিবার যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছে।

তিনি প্রজনন অধিকার ক্ষুণ্ন হওয়ার সাম্প্রতিক নীতিগুলোর কথা উল্লেখ করেন—যেমন, গর্ভপাতের ফেডারেল সাংবিধানিক অধিকার বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়। এছাড়া, ভোটিং রাইটস অ্যাক্টকে দুর্বল করে দেওয়ার কথাও জানান তিনি। ডের মনে করেন, এগুলো প্রমাণ করে যে দেশ 'পেছনের দিকে যাচ্ছে'। 

অন্যদিকে তিনি জানান, ২০২৪ সালের মেক্সিকো নির্বাচনে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমের জয় এবং কেন্দ্রীয়ভাবে বাধ্যতামূলক লিঙ্গসমতা আইনগুলো তাদের মূল্যবোধের সঙ্গে মিলে যায়, যা তিনি এবং তার স্ত্রী খুঁজছেন। 

ডের বলেন, এই আয়োজনে অংশ নেওয়া এবং আগে যারা দেশ ছেড়েছেন তাদের কথা শোনার পর তার কাছে মনে হয়েছে, দেশ ছাড়ার এই 'অসম্ভব' পরিকল্পনাটি আসলে চাইলেই সম্ভব।

মেক্সিকোতে স্থানান্তর বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাটা তাদের জন্য বেশ সহায়ক ছিল। বিদেশে কী নেওয়া যাবে আর কী যাবে না, ভিসার জন্য কত আয়ের প্রমাণ লাগবে এবং দৈনন্দিন জীবনযাত্রার অন্যান্য বিষয়গুলো নিয়ে তারা পরিষ্কার ধারণা পেয়েছেন। 

তবে ডের জানান, তাদের দেশ ছাড়ার সময়কাল নির্ভর করছে ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর। তিনি বলেন, 'ডেমোক্রেটিক পার্টি যদি হাউস ও সিনেটের নিয়ন্ত্রণ পায় এবং এই প্রশাসনের নেওয়া ধ্বংসাত্মক সিদ্ধান্তগুলো পাল্টানোর জন্য তাৎক্ষণিক ও দৃশ্যমান পদক্ষেপ নেয়, তবে তা আমাদের দেশ ছাড়ার সিদ্ধান্তে কিছু প্রভাব ফেলবে।' 

বিদেশে যাওয়ার প্রস্তুতিতে বিপুল খরচ 

অনুষ্ঠানে অংশ নিতে অতিথিদের টিকিট বাবদ প্রায় ৫০০ থেকে ১,০০০ ডলার খরচ করতে হয়েছে। দুই দিনের এই আয়োজনে ৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ বিভিন্ন সেশন পরিচালনা করেন। অতিথিরা বিভিন্ন ভিসা, বিদেশি হিসেবে কর, অভিবাসী স্বাস্থ্যবিমা এবং পর্তুগাল, মেক্সিকো, কানাডা ও নিউজিল্যান্ডের মতো জনপ্রিয় দেশগুলোতে যাওয়ার বিস্তারিত নিয়মকানুন সম্পর্কে জানতে অনেকগুলো ছোট ছোট সেশনে অংশ নেন। 

ভন ব্র্যাডলি (৪৫) সান ডিয়েগোর একজন সরকারি কর্মী। গত এক বছর ধরে তিনি বিদেশে গিয়ে কাজ করার উপায় খুঁজছেন।

উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে ব্র্যাডলির পছন্দের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ স্পেন। বিদেশে থাকার ক্ষেত্রে তার প্রধান অগ্রাধিকার হলো এমন একটি জায়গা খুঁজে পাওয়া, যেখানে জীবনযাত্রার ব্যয় কম, এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা যায়। 

বিদেশে যাওয়া এবং সেখানে বসবাস করার খরচ গন্তব্য এবং কাঙ্ক্ষিত জীবনযাত্রার ওপর নির্ভর করে। প্রাথমিক স্থানান্তরের ক্ষেত্রে ভিসা এবং অন্যান্য কাগজপত্রের জন্য কয়েক শ ডলার খরচ হয়। এর পাশাপাশি যাতায়াত ও মালপত্র পাঠানোর জন্য কয়েক হাজার ডলার লাগতে পারে। উদাহরণস্বরূপ, স্পেনের ভ্যালেন্সিয়া শহরে পাড়ি জমানোর উদ্দেশ্যে ২০২৫ সালে ১০ মাস ধরে ২০ হাজার ডলারেরও বেশি সঞ্চয় করেছিলেন শিকাগোর এক দম্পতি। 

ব্র্যাডলি জানান, তার 'প্ল্যান এ' হলো ওয়ার্ক ট্রান্সফারের মাধ্যমে বিদেশে যাওয়া। তবে সেই সুযোগ না পেলে তিনি এক্সপ্যাটসি নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা তথ্যগুলো কাজে লাগাবেন। 

ব্র্যাডলি বলেন, 'এত মানুষ যে এই বিষয়টি নিয়ে ভাবছে, তা দেখে আমার খুব অবাক লেগেছে।' 

  • সর্বশেষ
  • জনপ্রিয়