শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০১:৪৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাচাই শেষে শতাধিক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

নথিপত্র যাচাইয়ের পর প্রায় শতাধিক বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার(২৯ মে) উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত চেকপোস্টে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ফিরতে ইচ্ছুক বহু মানুষ হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছেন। তাদের দাবি, বিভিন্ন সময়ে দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা।

দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের পর সাম্প্রতিক পরিস্থিতির জেরে অনেকেই এখন স্বেচ্ছায় দেশে ফিরতে চাইছেন।

বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্তে পৌঁছানোর পর প্রত্যেকের নাম-পরিচয় নথিভুক্ত করা হচ্ছে এবং বায়োমেট্রিক ফুটপ্রিন্ট সংগ্রহ করা হচ্ছে।

যাদের কাছে বাংলাদেশি পরিচয়ের নথি রয়েছে, সেগুলিও যাচাইয়ের জন্য গ্রহণ করা হচ্ছে। পরে নাগরিকত্ব নিশ্চিত করতে সেই তথ্য বিজিবির কাছে পাঠানো হচ্ছে।

জানা গেছে, হাকিমপুর, স্বরূপনগর বাজার ও তেঁতুলিয়া সীমান্ত এলাকায় তৈরি চারটি হোল্ডিং সেন্টারে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৫০ জন বাংলাদেশিকে রাখা হয়েছিল। এর মধ্যে শুক্রবার বিজিবি-বিএসএফ সমঝোতার ভিত্তিতে প্রায় ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

জানা যায়, সীমান্ত ও হোল্ডিং সেন্টারগুলোতে নিজেদের বাংলাদেশি দাবি করা আরও প্রায় ৫০০ মানুষ অপেক্ষায় রয়েছেন। শুক্রবারও সীমান্ত এলাকায় নথিবিহীন বহু মানুষের দীর্ঘ অপেক্ষার সারি দেখা যায়। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়