এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী (১১)কে ধর্ষন চেষ্টার অভিযোগে আদমদীঘি থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার দুপুরে একই গ্রামের আতোয়ার সাখিদারের ছেলে মো. পিন্টুর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,ঘটনার দিন (১৫ জুন,সোমবার) শিশুটির বাবা বাড়ির পাশে জনৈক বাবলুর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। একই সময় পিন্টু শিশুদের বাড়িতে টোপা তৈরীর কাজ করছিলেন।
সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিশুটি বাড়িতে আসলে পিন্টু কৌশলে তাকে তার বৃদ্ধা দাদির ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে সে শিশু কন্যাকে জো্ড় পূর্বক ধর্ষনের চেষ্টা করে এবং শিশুটিকে বিবস্ত্র করে ফেলে। এ সময় শিশুটির বাবা বাড়িতে পানি খাওয়ার জন্য আসলে তার মেয়ের চিৎকার শুনতে পান এবং ঘরে ঢুকে তার মেয়ে ও পিন্টুকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। ঘটনায় হতভম্ব মেয়েটির বাবা শিশুটিকে উদ্ধার করতে গেলে কৌশলে পিন্টু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে পিন্টু এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন।
শিশুটির বাবা বলেন, এই ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য গ্রামের মাতবর মুকুল সাখিদার, মো. মজনু এবং গোলাম মোস্তফা আমার ওপর মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে।
পরে বুধবার থানায় এসে মামলা দায়ের করি। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।