শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন দলের কয়েকজন সংসদ সদস্য। তাদের দেখে বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী সালাম দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করেন। তখন প্রধানমন্ত্রী জানতে চান, ‘আপনারা এখানে কেন? আজকে সংসদ নেই? জবাবে আছে বলে জানান তারা। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে সংসদে যান। আমি মৌলভীবাজার যাবো, আপনাদের এখানে কোনও কাজ নেই। আপনারা সংসদে যান।’ বুধবার (১৭ জুন) সকালে সিলেট বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, বুধবার সকালে মৌলভীবাজার সফরে যোগ দিতে সিলেট বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত হন। বিমানবন্দরের লাউঞ্জে তাদের দেখে বিরক্তি প্রকাশ করে বকুনি দেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রীর এমন বকুনি খেয়ে বিকালে সিলেট থেকে গিয়ে সরাসরি সংসদে হাজির হন এমরান আহমদ চৌধুরী এমপি। একইসঙ্গে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। 

এরপরে সংসদ ভবন থেকে নিজের ফেসবুক পোস্টে এমপি এমরান আহমদ চৌধুরী লেখেন, ‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমতো আমি সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে, তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং সেখানে দুটি গাছের চারা (জাম ও কৃষ্ণচূড়া) রোপণ করেন। এরপর মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়