শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:৪৮ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮৭৭ জন শনাক্ত, মৃত্যু ৭

ডিসেম্বরেই ডেঙ্গুর প্রকোপ কমে যাবে: ভাইরোলজিস্ট সমিতি

মাজহারুল মিচেল: [২] আজ ১৬ অগ্রহায়ন। বাংলা মাসের পঞ্জিকায় এর পরের মাসটিই হচ্ছে পৌষ। এ মাসে পুরোদমেই শীত পড়ে যায়। তাপমাত্রা থাকে ১৫ এর নিচে। সঙ্গে শুস্ক আবহাওয়া। সুতরাং ডেঙ্গু থাকার প্রশ্নই আসে না বলে জানালেন বিশেষজ্ঞরা।

[৩] ভাইরোলজিস্ট সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার মামুন জানান, এখন তাপমাত্রা ও শুস্ক মৌসুম শুরু হয়ে গেছে। এ ডিসেম্বরেই ডেঙ্গুর প্রকোপ প্রায় শুন্যের কোঠায় আসবে।

[৪] তিনি বলেন, এ মাসের প্রথম থেকেই এর সুবাতাস লক্ষ করা যাবে। তবে এটি পুরোদমে বুঝা যাবে মাঝামাঝি হলে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬২২ জনের মৃত্যু হয়েছে।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৬ হাজার ৭৯০ জন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়