শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৫ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে ফরিদপুরে আরও ৩ নারীর মৃত্যু

ফাইল ছবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে ৩শ’ ২৩ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৩] মারা যাওয়া তিন নারী হলেন- ফরিদপুরের নগরকান্দার মো. মাহাবুব হোসেনের স্ত্রী জোসনা বেগম (২৭), মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকার আনছার সেকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বনগ্রামের সোহরাব মিয়ার স্ত্রী যমুনা বেগম (৪০)।

[৪] মৃত্যুর বিষয়টি জানিয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমুনা ও সুফিয়া নামের দুই নারী ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় জোসনা নামে অপর আরেক নারীর মৃত্যু হয়েছে।

[৫] এছাড়া, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩শ’ ২৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ’ ২২ জন।

[৬] সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন ডেঙ্গু রোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭শ’ ৪৩ জন। এর মধ্যে ৯ হাজার ৮শ’ ৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়