শিরোনাম
◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৭:১৩ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চব্বিশ ঘণ্টায় ৯৪ জনের করোনা শনাক্ত

জেরিন আহমেদ: এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ২১২ জনে। এ সময়ে করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা থাকছে ২৯ হাজার ৪৫১ জনে।

শুক্রবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৫৭০ জন।

২৪ ঘণ্টায় ১২০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। সম্পাদনা: তারিক আল বান্না

জেএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়