শিরোনাম
◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ১০:৫৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিউনিটি ক্লিনিকের তালিকায় যুক্ত হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ

আনিস তপন: দেশের মোট জনসংখ্যার শতকরা ২১ ভাগ উচ্চ রক্তচাপ ও শতকরা ৬০ ভাগ উপসর্গবিহীন ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছে। তাছাড়া অসংক্রামক এসব রোগের প্রকোপ ও মৃত্যুহার বাড়ছে ক্রমবর্ধমান হারে। এবার তাই সারাদেশে এই রোগে আক্রান্ত রোগীর স্বাস্থ্য সেবায় সুলভে ও সহজে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

এরই ধারাবাহিকতায় সরকারি গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের তালিকায় ডায়াবেটিসের ওষুধ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে কয়েকদিন আগে। এবার উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত ওষুধের তালিকা হালনাগাদকরণ কমিটি। কমিটির গত ১৪ মে অনুষ্ঠিত সভায় ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপ রোগের চিকিৎিসায় এমলোডিপিন (৫ মি.গ্রা.) ও ডায়াবেটিস রোগের চিকিৎসায় মেটফরমিন (৫০০ মি.গ্রা.) ট্যাবলেট সরবরাহ করবে এমন সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, তৃণমূল পর্যায়ে সরকারের এই উদ্যোগ এসব রোগের প্রাদুর্ভব মোকাবেলায় এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।

বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক রয়েছে ১৪ হাজার ২৭১টি। কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত ওষুধের তালিকা হালনাগাদকরণ কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জানান, আমরা আগে বিভিন্ন রোগের ৩০টি ওষুধ বিনামূল্যে দিতাম। নতুন যোগ হলো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এটি/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়