শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৮:২৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বছর বাড়তে পারে ডেঙ্গু রোগীর সংখ্যা, শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের

মৌসুমের শুরুতেই ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ

জেরিন আহমেদ: চলতি বছরে বর্ষা মৌসুম শুরুর আগেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুরোগী বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। রোগীর চাপ কমাতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের কথা বলছে অধিদপ্তর। 

বুধবারএক অনলাইন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা (অন্য বছরের এ সময়ের তুলনায়) বেশ কয়েকগুণ বেশি। যদিও আনুষ্ঠানিকভাবে বর্ষা মৌসুম শুরু হয়নি। সেজন্য আমরা মনে করি আগাম সর্তকতা ও প্রস্তুতির প্রয়োজন আছে। সেটি আমরা এরই মধ্যে শুরু করেছি। আমরা দেশবাসীকে এজন্য সচেতন করতে চাই, যাতে সবাই এই মৌসুমে নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলি।

তথ্য সূত্র: বাংলা নিউজ২৪, জাগো নিউজ জানায়, অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারাও আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও মশক ব্যবস্থাপনার কাজ আরও জোর দিয়ে করা গেলে এই বছর যে ভয়ভীতি সেটি আমরা কাটিয়ে উঠতে পারবো। গত বছর যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে তাও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

অনলাইন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

জেএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়