শিরোনাম
◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৮ মে, ২০২২, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২২, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষাসৈনিক গাফ্ফার চৌধুরীর প্রতি বিএসএমএমইউর শ্রদ্ধা

আব্দুল গাফফর চৌধুরী

শাহীন খন্দকার: সদ্য প্রয়াত দেশবরেণ্য কালজয়ী সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার ভাষাসৈনিক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বদ্যিালয় (বিএসএসএমইউ) পরিবার। শনিবার (২৮ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদের শ্রদ্ধা নিবেদন কালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজির সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, ডেপুটি রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার ডা. মুহম্মদ কামাল হোসেন,, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. আশিকুর রহমান, মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৯ মে ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়