শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেবার মান উন্নয়নে নার্সের সংখ্যা বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক

জেরিন আহমেদ: রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কমপ্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে শুক্রবার এ কথা বলেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, স্বাস্থ্য সেবার জন্য নার্সের ভূমিকা অনস্বীকার্য। তারাই হাসপাতালে থাকে এবং সেবা দেন। একজন রোগীকে ডাক্তার শুধু দেখে যায়, আর নার্সরা সার্বক্ষণিক সেবা দেন। আমরা বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নিয়েছি। এতে করে নার্সিং সেবা অনেকদূর এগিয়ে যাবে। তবে নার্সদেরকে আরও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৮৫ হাজার নার্স কাজ করছে। এর মধ্যে ৪৫ হাজার সরকারি, আর বাকিরা বেসরকারি। আমাদের আরও দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন। নিয়ম হলো একজন ডাক্তারের বিপরীতে তিনজন নার্স থাকবে। গত ১০ বছরে প্রায় ৩৪ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। আগামীতে নার্সের সংখ্যা আরও বাড়াতে হবে, যদি সেবার মান উন্নত করতে চাই। আমাদের নার্সরা ভালো সেবা দিচ্ছে। আমরা তাদের কাছ থেকে আরও ভালো সেবা চাই। নার্সদের বিদেশে চাকরি করার একটি ভালো সুযোগ আছে। বিদেশে নার্সদের অনেক চাহিদা রয়েছে, আমরা সেগুলোও নজরে রেখেছি।

জেএ/এসবি২

  • সর্বশেষ